কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিদেশিদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের অংশ হিসেবে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে সন্দেহভাজন অনলাইন স্ক্যাম কার্যক্রমের সঙ্গে আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।
অভিযানকালে পুলিশ ছয়টি অল-ইন-ওয়ান কম্পিউটার, ১৫টি মোবাইল ফোন এবং কিছু জাল মার্কিন ডলার নোট জব্দ করে।
আটক ৯ বাংলাদেশি এবং জব্দ করা আলামত পরবর্তী তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নমপেন মিউনিসিপ্যাল পুলিশ কমিশারিয়েটে পাঠানো হয়।
পরে তাদের বিরুদ্ধে মামলা প্রস্তুত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নমপেন মিউনিসিপ্যাল কোর্টের প্রসিকিউটরের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনাটি নিয়ে কম্বোডিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।