সেমিনারে বক্তারা বলেন, কানাডায় বসবাসরত অনেক বাংলাদেশি দেশে থাকা সম্পত্তি, বিনিয়োগ ও অন্যান্য অধিকার নিয়ে বিভিন্ন ধরনের আইনি জটিলতার মুখোমুখি হন। দূরত্ব ও দীর্ঘসূত্রতার কারণে এসব সমস্যার দ্রুত সমাধান পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে।
তাদের মতে, প্রবাসীদের এসব সমস্যা দ্রুত নিষ্পত্তির জন্য একটি পৃথক ও কার্যকর আইনি ব্যবস্থা প্রয়োজন। এ ক্ষেত্রে ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠন করা হলে প্রবাসীদের সম্পত্তি ও বিনিয়োগসংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির সুযোগ তৈরি হতে পারে।
সেমিনারে প্রবাসীদের অধিকার রক্ষা এবং দেশে তাদের সম্পদ ও বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে এইচআরপিবি কানাডা শাখার ভাইস প্রেসিডেন্ট মো. শহীদ উদ্দিন, কানাডার ডিপ্লোম্যাটিক প্রটোকল কনসালট্যান্ট রশিদ খান, কমিউনিটি নেতা ব্যারিস্টার আলমগীরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কমিউনিটি প্রতিনিধিরা বক্তব্য দেন।