ইমরান হোসেন ইমন বাংলানিউজকে বলেন, ভারতীয় ওই মেয়ে তাকে বলেন, তিনিও জার্মানিতে কিছুদিন পর মাস্টার্স করতে আসবেন। এভাবে কথা শুরু হয়। এরপরই নানাভাবে চ্যাটিং হয়। একপর্যায়ে ওই মেয়ে তাকে বিভিন্ন ছবি পাঠান ও তার সঙ্গে ভিডিও কলে কথা বলেন।
ইমরান বলেন, আমি একদিন ভিডিও কলে কথা বলি শুধু বোঝার জন্য যে এ মেয়ে রিয়েল কি না। কিন্তু ওই দিন রাতেই আমার মুখ অন্য ছেলের সঙ্গে এআই দিয়ে এডিট করে বিভিন্ন আপত্তিজনক ভিডিও বানিয়ে আমাকে পাঠানো হয় ও আমার কাছে টাকা দাবি করা হয়। টাকা না দিলে বাংলাদেশে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
তিনি আরও জানান, তিনি টাকা দিতে অস্বীকার করেন। পরে বাংলাদেশে তার ফেসবুকের বন্ধুদের কাছে ভিডিও পাঠানো হয়। ভিডিও পাঠিয়ে সেগুলোর স্ক্রিনশট আবার তাকে পাঠানো হয়। পরে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বন্ধুদের সতর্ক করে দেন। তিনি বাংলাদেশের কমিউনিটির ভাইদের সহায়তা নিয়ে ওই মেয়ের আইডি ব্লক করে দেন।
একইভাবে প্রতারণার শিকার জার্মানিতে মাস্টার্স করতে আসা নবীন আরেক শিক্ষার্থী। নাম প্রকাশ না করার শর্তে পাবনার ওই শিক্ষার্থী বলেন, গ্রুপে বাসা খোঁজার জন্য তিনি পোস্ট দিয়েছিলেন। সেখান থেকেই হিন্দিভাষী এক মেয়ের সঙ্গে তার পরিচয় হয়। তিনি শুধুমাত্র একবার ভিডিও কলে কথা বলেছিলেন। তার সেই ভিডিও কলের সঙ্গে অন্য ছেলের শরীর যুক্ত করে নতুন ভিডিও বানানো হয়। পরে তার কাছে ইউরো দাবি করা হয়। তিনি কিছু টাকা দিয়ে সেখান থেকে বেঁচে এসেছেন।
আরেক শিক্ষার্থী সিয়াম বাংলানিউজকে জানান, তিনি জার্মানিতে এসে নতুন মোবাইল ফোন নম্বর নিয়ে হোয়াটসঅ্যাপ ও ইমো ইনস্টল করেন। কিছুক্ষণ পরেই তার ইমো নম্বরে একটি কল আসে। মেয়ে কণ্ঠের ওই কলে তাকে জিজ্ঞেস করা হয়, আপনি কোথায়। তিনি বলেন যে তিনি বাইরে আছেন। বাসায় গিয়ে কল দিতে তিনি অ্যাপ অন করেন। এর কয়েক ঘণ্টা পরেই তার অশ্লীল ভিডিও চলে আসে। তিনি কোনো রেসপন্স না করে সঙ্গে সঙ্গে ব্লক করে দেন। আর ওই নম্বরও চেঞ্জ করে ফেলেন।
জার্মানির একাধিক শিক্ষার্থী সংগঠকের সঙ্গে কথা বলে জানা গেছে, জার্মানিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপ রয়েছে। নতুন যারা জার্মানিতে আসেন তাদের ওই সব গ্রুপ থেকে টার্গেট করা হয়। হানি ট্র্যাপের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেন প্রতারকরা।
, পৃ্থিবীর সব দেশেই স্ক্যামার রয়েছে। জার্মানিতে নতুন যারা আসছেন, স্ক্যামাররা তাদেরই টার্গেট করে থাকেন। তাই ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন মেয়ে বন্ধুদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় সবার সতর্ক থাকতে হবে। এছাড়া নতুন ফোন নম্বর পাওয়ার পরও স্ক্যামাররা সেই নম্বরে কল করে মোবাইল ফোন হ্যাক করার চেষ্টা করেন। তাই এসব ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।