ভুচিচের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় ২০২৪ সালের নভেম্বরে নোভি সাদ রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার ঘটনার পর। শিক্ষার্থীরা এ ঘটনায় জবাবদিহি ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন। পরে আন্দোলনে শিক্ষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও যুক্ত হন।
আন্দোলনকারীরা সরকারের বিরুদ্ধে দুর্নীতি, স্বচ্ছতার ঘাটতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন। ভুচিচ ও তার সমর্থকেরা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
ভুচিচ ২০১৪ সালে সার্বিয়ার প্রধানমন্ত্রী হন এবং ২০১৭ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০২২ সালে তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন। এবার পদত্যাগের পর তিনি আগাম সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সার্বিয়ার রাজনীতিতে এই পদত্যাগের ফলে এখন একদিকে আগাম সংসদ নির্বাচন, অন্যদিকে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া সামনে এসেছে।