তবে পরীক্ষা, মূল্যায়ন এবং যেসব অ্যাসাইনমেন্টে শিক্ষার্থীদের নিজস্ব জ্ঞান ও দক্ষতা যাচাই করা হয়, সেখানে কোনো ধরনের এআই ব্যবহার করা যাবে না।
রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয় বলছে, এআইয়ের দেওয়া তথ্য সবসময় নির্ভুল নাও হতে পারে। তাই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা ও তথ্য যাচাইয়ের দক্ষতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষকদের পাঠ্য উপকরণ তৈরি, শিক্ষার্থীদের ফলাফল বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরিতে এআই ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে এআইয়ের তৈরি তথ্য যাচাই করার দায়িত্ব শিক্ষকদেরই নিতে হবে।
এ ছাড়া শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের কর্মীদের ব্যক্তিগত তথ্য কোনো উন্মুক্ত এআই প্ল্যাটফর্মে আপলোড করাও নিষিদ্ধ করেছে রাশিয়া।
শিক্ষামন্ত্রী সের্গেই ক্রাভতসভ বলেছেন, এআইকে সরাসরি নিষিদ্ধ করার বদলে শিক্ষার্থীদের সমালোচনামূলকভাবে প্রযুক্তি ব্যবহারে সক্ষম করে তোলাও গুরুত্বপূর্ণ।