তিনি আরও জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ নির্দিষ্ট কয়েকটি এজেন্সির মধ্যে সীমাবদ্ধ না রেখে সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে নতুন সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের আশা প্রকাশ করেন তিনি।
বিদেশে কর্মরত বাংলাদেশিদের সমস্যা সমাধানে মালয়েশিয়া ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে আলাদা সহায়তা সেল গঠনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নিয়েও সতর্ক করেন তিনি। নির্ধারিত ফি সর্বোচ্চ ৮ হাজার টাকার বেশি আদায় করা যাবে না। অতিরিক্ত অর্থ নেওয়ার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
রিক্রুটিং এজেন্সিগুলোর উদ্দেশে মন্ত্রী বলেন, কয়েকজনের অনিয়মের কারণে পুরো জনশক্তি রপ্তানি খাতের সুনাম ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না। কর্মীদের স্বার্থ রক্ষা, কর্মসংস্থান বৃদ্ধি ও রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিগুলোর দায়িত্ব অনেক বেশি। কোনো প্রতিষ্ঠানের অবহেলা বা অনিয়মে যেন সাধারণ কর্মীরা আর্থিক ক্ষতি ও ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
সভায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সঙ্গে যুক্ত তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, নতুন ব্যবস্থায় বিদেশ যেতে কর্মীদের কোনো টাকা খরচ করতে হবে না। নিয়োগকর্তা বা তাঁদের প্রতিষ্ঠানই যাতায়াতসহ প্রয়োজনীয় সব ব্যয় বহন করবে। এ প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোর কিছু সার্ভিস চার্জও বাদ দেওয়া হয়েছে।