নিখোঁজ সুজনের বাড়ি জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে। তাঁর ভগ্নিপতি পলাশ মিয়া জানান, সম্প্রতি ওমানে সুজনের মানসিক সমস্যা দেখা দেয় এবং তিনি দেশে ফেরার জন্য ছটফট করছিলেন। এ কারণে সেখানে থাকা তাঁর ভাই তাঁকে দেশে পাঠিয়ে দেন।
সিসিটিভি ফুটেজে তাঁকে বের হতে দেখা গেলেও এরপর তিনি কোথায় গেলেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্বজনেরা। ঢাকার সম্ভাব্য সব স্থানে ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না মেলায় আইনি সহায়তার জন্য জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছে পরিবার।