প্রতিমন্ত্রী আরও জানান, বিদেশে কর্মী পাঠানোর সঙ্গে যুক্ত এজেন্সিগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে বিভিন্ন এলাকায় স্বীকৃত সাব-এজেন্সি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে বিদেশগামী কর্মীদের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ কমিয়ে একটি নিয়ন্ত্রিত ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
দেশের মানুষকে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করে নুরুল হক বলেন, এ লক্ষ্যে দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও কার্যকর করা হচ্ছে। পাশাপাশি বিদেশের শ্রমবাজারে যেসব পেশার চাহিদা বেশি, সেসব বিষয়ে প্রশিক্ষণের পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করার লক্ষ্য রয়েছে।