ওমানপ্রবাসী আবু বক্কর জানান, হামলার সময় তার স্ত্রী ফোন করে তাকে বিষয়টি জানান। এরপর তিনি দ্রুত থানায় যোগাযোগের চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে ফেসবুক লাইভে আসেন তিনি।
লাইভে তিনি স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার আকুতি জানান।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।