বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে আরও ৩৬টি দেশ। এগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, নেপাল নয়, বরং শ্রীলঙ্কা, ফিলিপাইন, মিশর, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, নাইজেরিয়া, ঘানা, সেনেগাল, ইথিওপিয়া, জর্ডান, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউক্রেন, সার্বিয়া, আলবেনিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, কসোভো, মলদোভা, উজবেকিস্তানসহ বিভিন্ন দেশের নাম রয়েছে।
নির্ধারিত নিয়ম অনুযায়ী, চলতি মাসের ২৩ তারিখ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ইতালির সরকারের নির্ধারিত ওয়েবসাইটে আবেদনপূর্ব প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্যাটাগরির ইতালীয় নিয়োগকর্তাকে আবেদন করতে হবে।
আবেদন জমা দেওয়ার জন্য চারটি দিন নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ১২ জানুয়ারি মৌসুমি কৃষিশ্রমিক, ৯ ফেব্রুয়ারি মৌসুমি পর্যটন খাতের কর্মী, ১৬ ফেব্রুয়ারি অমৌসুমি খাতের কর্মী এবং ১৮ ফেব্রুয়ারি গৃহস্থালি বা ডমেস্টিক খাতের কর্মীদের আবেদন জমা নেওয়া হবে।
ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কামরুল ইসলাম রিগ্যান বলেন, ইতালি সরকারের এই সুযোগ কাজে লাগাতে হলে বাংলাদেশি কর্মীদের অবশ্যই বৈধ ও নির্ভরযোগ্য নিয়োগকর্তার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার আগে ইতালিতে বসবাসরত স্বজনদের সহায়তায় নিয়োগকর্তার কাগজপত্র যাচাই করে নেওয়া উচিত। একই সঙ্গে দালালদের প্রতারণা থেকে সতর্ক থাকতে হবে।
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, ইতালিতে কাজের প্রত্যাশী বাংলাদেশিদের জন্য এই ঘোষণা গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশের জন্য পৃথক কোনো কোটা নির্ধারণ করা হয়নি। তাই সুযোগ পাওয়ার নিশ্চয়তা ধরে না নিয়ে নির্ধারিত নিয়ম, যোগ্যতা ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি।
ইতালিতে ২০২৭ সালে বৈধভাবে কাজের সুযোগ পাবেন ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী। এ তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। তবে এই সুযোগ পেতে হলে নির্ধারিত ক্যাটাগরিতে ইতালীয় নিয়োগকর্তার মাধ্যমে আবেদন করতে হবে। বাংলাদেশিদের জন্য আলাদা কোনো কোটা ঘোষণা করা হয়নি।
বৃহস্পতিবার ইতালির স্বরাষ্ট্র, শ্রম ও সামাজিক নীতিবিষয়ক, কৃষি এবং পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে নতুন কর্মী নিয়োগের এ পরিকল্পনা প্রকাশ করে।
ঘোষণা অনুযায়ী, মোট কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জন নন-সিজনাল বা অমৌসুমি কর্মী, ৮৯ হাজার জন সিজনাল বা মৌসুমি কর্মী এবং ৬৫০ জন নিজস্ব কাজের জন্য সুযোগ পাবেন।