বাহরাইনে বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশটির বাদশা হামাদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এখন পর্যন্ত নিহত ১৩ জনের মধ্যে ১১ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক।
এদিকে, বাহরাইনে বাংলাদেশিদের অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনা এবারই প্রথম নয়। গত বছরের ২৭ মে পূর্ব রিফা এলাকার একটি ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ওই ঘটনায় দম বন্ধ হয়ে ১০ বাংলাদেশি মারা যান।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত বাংলাদেশিদের মরদেহ সাত থেকে ১০ দিনের মধ্যে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।