এ ছাড়া সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট কোনো কনটেন্ট প্রচার না করার পাশাপাশি গুজব, ভুয়া তথ্য, বিদ্বেষমূলক বক্তব্য এবং ধর্মীয় বা জাতিগত উত্তেজনা সৃষ্টি করতে পারে—এমন পোস্ট থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
আন্তর্জাতিক সংঘাত নিয়ে বাহরাইনের আইন লঙ্ঘন করতে পারে এমন উসকানিমূলক পোস্ট, নিষিদ্ধ রাজনৈতিক প্রচারণা এবং যাচাই ছাড়া ব্যক্তি বা অনলাইন তহবিলে অর্থ দেওয়ার বিষয়েও সতর্ক করেছে দূতাবাস।
এদিকে বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা ও নিরাপত্তা-সংশ্লিষ্ট স্থানের ছবি বা ভিডিও ধারণ ও প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র ও ব্যাংকিং তথ্যের মতো ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ না করতেও বলা হয়েছে।
ভুয়া চাকরি, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন, সন্দেহজনক বিনিয়োগ এবং ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা থেকেও প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।