এ ছাড়া সৌদি আরবে প্রবেশ ও দেশটি ছাড়ার ক্ষেত্রে সম্ভাব্য বিধিনিষেধ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে স্থানীয় আইন মেনে চলার জন্য মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে।
সতর্কবার্তায় সৌদি আরবের কিছু এলাকাকে তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ইয়েমেন সীমান্তবর্তী এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর সৌদি আরবের দিকে ইরান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা অব্যাহত রয়েছে। এর আগে সৌদি আরবের বিভিন্ন শহর, অবকাঠামো, বিমানবন্দর, সামরিক ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোতে হামলা হয়েছে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।