এদিকে, কঠোর নিরাপত্তা সত্ত্বেও অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে আরও ১ হাজার ১৯৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপিয়ার এবং ৩৬ শতাংশ ইয়েমেনের নাগরিক, বাকি ১ শতাংশ অন্যান্য দেশের। এ ছাড়া অবৈধভাবে দেশত্যাগ করার চেষ্টাকালে আটক হয়েছেন আরও ২৭ জন।
অভিযানের অংশ হিসেবে ১২ হাজার ৬২৮ প্রবাসীকে সরাসরি নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি, বৈধ ভ্রমণ নথি বা পাসপোর্ট সংগ্রহের জন্য ১৮ হাজার ৫৪৯ জন আইন লঙ্ঘনকারীকে তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি ৩ হাজার ৮১৫ জনকে দ্রুত ভ্রমণ প্রস্তুতি (ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট) সম্পন্ন করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে অবৈধ প্রবাসীদের সহায়তা করার অপরাধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, নিরাপদ আশ্রয় প্রদান কিংবা অবৈধভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার অভিযোগে আরও ২২ জনকে গ্রেপ্তার করেছে সৌদির সংশ্লিষ্ট বিভাগ। দেশটির সরকার জানিয়েছে, আবাসন ও শ্রমবাজারের শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।