এদিকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে ভ্রমণ নথি সংগ্রহের জন্য ১৯ হাজার ৮৯৩ জন প্রবাসীকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও ৪ হাজার ৯১ জনের নির্বাসনের চূড়ান্ত প্রক্রিয়া চলছে।
এ ছাড়া বিভিন্ন অপরাধে আটক ৩২ হাজার ১৩৯ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৯৩৪ জন পুরুষ এবং ২ হাজার ২০৫ জন নারী।
অভিযান চলাকালে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৩৮২ জনকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী। আটক ব্যক্তিদের ৬১ শতাংশ ইথিওপিয়া, ৩৮ শতাংশ ইয়েমেন এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে প্রতিবেশী দেশে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় আরও ৩২ জনকে আটক করা হয়েছে।
অবৈধভাবে সৌদিতে অবস্থানকারী কিংবা তাদের আশ্রয় ও কর্মসংস্থানে সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেছে দেশটির কর্তৃপক্ষ।