হাব মহাসচিবের দাবি, হজ চুক্তি কিংবা এর আগে কোনো মাধ্যমে বাংলাদেশ সরকার, হজ এজেন্সি বা হজযাত্রীদের এ বিষয়ে জানানো হয়নি। ফলে হঠাৎ করে এ অর্থ দাবি করায় তারা বিস্মিত হয়েছেন।
হাবের পক্ষ থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কাছে দ্রুত সৌদি সরকারের সঙ্গে আলোচনা করে আটকে থাকা ৩০ লাখ রিয়াল ছাড় করানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ফরিদ আহমেদ মজুমদার বলেন, হজযাত্রীদের কাছ থেকে চিকিৎসা ব্যয়ের নামে কোনো অতিরিক্ত অর্থ নেওয়া হবে না। এ বিষয়ে সরকারি উদ্যোগে সমাধান না হলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আপৎকালীন তহবিল থেকে অর্থ পরিশোধের দাবিও জানিয়েছে হাব।
হাব জানিয়েছে, এজেন্সিগুলোর পক্ষে এত বড় অঙ্কের অর্থ পরিশোধ করা সম্ভব নয়। তাই দ্রুত বিষয়টির সমাধান চায় সংগঠনটি।