ছুরিকাঘাতে গুরুতর আহত সানজিদার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত সানজিদা বরিশালের কোতোয়ালি থানার উলারবাটনা এলাকার শাজাহান হাওলাদারের মেয়ে।
নিহতের ভাইয়ের স্ত্রী সাথী আক্তার জানান, সকালে এক যুবক সানজিদার ভাইয়ের খোঁজ করতে বাসায় আসেন। পরে একপর্যায়ে সানজিদাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, প্রাথমিকভাবে পূর্বশত্রুতা বা ব্যক্তিগত বিরোধের বিষয়টি সামনে রেখে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।