নেতানিয়াহু ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুতর নিরাপত্তা সংক্রান্ত ঘটনা’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটের সহপাইলটকে গ্রেপ্তারের পর সৌদি কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করবে।
ইসরায়েলি এক কর্মকর্তা ওই অভিযুক্তকে ওমানের নাগরিক হিসেবে শনাক্ত করেছেন বলে জানান নেতানিয়াহু। এক ভিডিও বিবৃতিতে তিনি বলেন, ‘বিমানটি অবতরণের পর তাকে গ্রেপ্তার করা হয়। সব যাত্রী এখন বিপদমুক্ত। যাত্রীদের প্রায় সবাই ইসরায়েলি ছিলেন।’
এক যাত্রীর বক্তব্য উদ্ধৃত করে নেতানিয়াহু বলেন, ‘বিমানটি হঠাৎ ঘুরপাক খেয়ে দ্রুত নিচে নামতে শুরু করলে যাত্রীদের সঙ্গে ক্রুর এক সদস্য ককপিটে ঢ়ুকে পড়েন। সেখানে তারা সহপাইলটকে সেখানে নাশকতা করার চেষ্টা করতে দেখেন। তারা অনেক প্রাণ বাঁচিয়েছেন। তারা একটি বড় বিপর্যয় ঠেকিয়েছেন।’