নিয়োগপ্রাপ্তদের সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘণ্টা কাজ করতে হবে। পাশাপাশি ওভারটাইম করার সুযোগ থাকবে। কর্মীদের জন্য আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধাও দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
আগ্রহী প্রার্থীরা আগামী ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে বোয়েসেলের নির্ধারিত পোর্টালে: https://employee.oep.gov.bd/employee/registration
নিয়োগপ্রক্রিয়ায় প্রথমে সফটওয়্যারের মাধ্যমে লটারিতে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। পরবর্তী সময়ে নির্বাচিতদের কারিগরি ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
বোয়েসেল জানিয়েছে, আবেদন, পরীক্ষা কিংবা নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীদের কাছ থেকে অর্থ নেওয়া হবে না। এ কারণে চাকরির প্রলোভন দেখিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করা হয়েছে।
মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ১১২ জন দক্ষ পুরুষ কর্মী। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে দেশটিতে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
মালয়েশিয়ার DHL Supply Chain Malaysia Sdn Bhd প্রতিষ্ঠানে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে আগ্রহীদের কাছ থেকে শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে।
বোয়েসেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। আবেদনকারীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন বছর।