নেটওয়ার্কটির কার্যক্রমের মধ্যে থাকবে সাংস্কৃতিক উৎসব, শিল্পকলা ও আলোকচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র ও সাহিত্য বিনিময়, রন্ধনশিল্পভিত্তিক আয়োজন এবং শিক্ষার্থী ও একাডেমিক বিনিময়।
এ ছাড়া পর্যটন, স্বাস্থ্যসেবা, যুব উদ্যোগ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমেও দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া হাইকমিশনের ঢাকার চার্জ দ্য অ্যাফেয়ার্স হাজওয়ান হাসনল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মো. মুতাসিম বিল্লাহ ফারুকী।
এ সময় ট্যুরিজম মালয়েশিয়ার সাবেক আঞ্চলিক পরিচালক ও এমবিটিএসিএনের প্রতিষ্ঠাতা সদস্য সায়েদ ইয়াহিয়া সায়েদ ওথমান ভার্চুয়ালি যুক্ত হন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া শঁব্রা। অধিবেশনে সভাপতিত্ব করেন এমবিটিএসিএনের সিনিয়র অ্যাডভাইজার মো. আবদুস সামাদ।
এমবিটিএসিএনের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও ট্রাভেল ম্যাগাজিন ‘ভ্রমণ’-এর সম্পাদক ও প্রকাশক আবু সুফিয়ানের নেতৃত্বে নেটওয়ার্কটি পর্যটন, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, শিল্পকলা, ব্যবসা, যুবসমাজ, গবেষণা ও কমিউনিটি সম্পৃক্ততা নিয়ে কাজ করবে।