দূতাবাস জানিয়েছে, সংরক্ষিত এলাকা বা স্থাপনা, সংবেদনশীল ঘটনা বা বিষয় এবং অপ্রয়োজনীয় কোনো ছবি তোলা বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা
ফেসবুক, ইউটিউব, এক্স (টুইটার)সহ সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় আইন, জননিরাপত্তা বা জনশৃঙ্খলার পরিপন্থী কোনো বিষয়বস্তু প্রকাশ, প্রচার, সংরক্ষণ, আদান-প্রদান, লাইক, কমেন্ট বা শেয়ার না করার পরামর্শ দিয়েছে দূতাবাস।
দূতাবাস এলাকায় অযথা ঘোরাফেরা নয়
ডিপ্লোম্যাটিক কোয়ার্টার ও দূতাবাস এলাকার আশপাশে অযথা ঘোরাফেরা না করার জন্যও প্রবাসীদের সতর্ক করা হয়েছে। দূতাবাসে সেবা গ্রহণের আগে বা পরে দূতাবাসের ভেতরে, বাইরে কিংবা আশপাশের এলাকায় উদ্দেশ্যহীনভাবে অবস্থান করা এবং অনুমতি ছাড়া ছবি তোলা বা ভিডিও ধারণ করা নিষিদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে স্থানীয় সৌদি আইনে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
বিজ্ঞপ্তিতে প্রবাসীদের দায়িত্বশীল আচরণ ও সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে বলা হয়, সৌদি আরবের আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকলে নিরাপদ ও সুশৃঙ্খল প্রবাসজীবন নিশ্চিত হওয়ার পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তিও সমুন্নত থাকবে।